রিডিং-এ ভালো করতে হলে


রিডিং-এ ভালো করতে হলে Reading Understanding বাড়াতে হবে। শুধু Cambridge Practice test এর জন্য যথেষ্ট নয়। Reading skill improvement এর জন্য সহায়ক বই পড়া জরুরী, যেখানে প্রতিটা question type নিয়ে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিস দেওয়া আছে। পুরো টেস্ট না-দিয়ে পার্টিকুলার Question Type নিয়ে কাজ করে দক্ষতা বাড়ান। যদি T,F,NG তে সমস্যা থাকে বেশি বেশি করে সেটা practice করুন। মোদ্দা কথা, সব ধরণের প্রশ্ন একসাথে practice না-করে একটা একটা নিয়ে কাজ করা বেশি ইফেক্টিভ। কনফিউজিং question type গুলোয় আন্ডারস্টেন্ডিং ক্লিয়ার জন্য youtube থেকে কয়েকটা ভিডিও দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনি E2 IELTS এবং Banglay IELTS এর Reading এর ভিডিওগুলো দেখবেন, সেখানে প্রত্যেকটা question type নিয়ে solution দেওয়া আছে।


রিডিং আনসার করার ক্ষেত্রে, প্রত্যেক প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়ে দুই-আড়াই মিনিটের মধ্যে পুরো পেসেজে চোখ বুলিয়ে নিলে কোন ইনফরমেশন কোথায় আছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এরপর প্রশ্ন পড়ে keyword ধরে পেসেজ থেকে উত্তর বের করা সহজ হয়। রিডিং এ চার ধরনের (True, False, Not Given/ Yes, No, NG; Sentence completion; Short answer; Multiple choice) প্রশ্নের উত্তর same order as the passage অনুসারে হয়। তাই এগুলোর উত্তর করা তুলনামূলকভাবে সহজ। প্রথমটা পেলে পরের গুলা পাওয়া যায়। অন্য প্রশ্নগুলোর উত্তর পেসেজের বিভিন্ন অংশে ছড়ানো থাকে। সেগুলো বেশি কনফিউজিং ও সময়সাপেক্ষ। বুঝে প্র্যাকটিস করলে এধরনের প্রশ্নে ভালো করা যায়। 


রিডিং প্র্যাকটিস এর সময় প্যাসেজ দাগিয়ে পড়ুন। ieltsonlinetests .com এই ওয়েবসাইট রিডিং প্র্যাকটিসের জন্য বেস্ট। এখানে বিভিন্ন কালার দিয়ে পেসেজ হাইলাইট করা যায় এবং ভুল উত্তরগুলোর এক্সপ্ল্যানেশন পাওয়া যায়।