Listening MCQ সমাধানের Tips.

Listening MCQ সমাধানের Tips.

আমরা জানি ,আইইএলটিএস এ Listening test এরমধ্যে MCQ Part টা অন্যান্য অংশ থেকে তুলনামূলকভাবে একটু কঠিন। বেশির ভাগ শিক্ষার্থী এই অংশে সমস্যার সম্মুখীন হয়। যারা লিসেনিং 8/9 পেতে চান তাদেরকে অবশ্যই এই অংশের দিকে বিশেষভাবে Focus দিতে হবে এবং Tips and tricks এর পাশাপাশি অবশ্যই নিয়মিতভাবে Practice করে যেতে হবে ।
১. Section two এর 11 নাম্বার হতে যদি MCQ শুরু হয় তাহলে Section one শেষ হওয়ার পর author বলবে now you have 30 second to check your answer সেই সময় answer check না করে আমরা12 নাম্বার থেকে প্রশ্নএবং উত্তর পড়া শুরু করে keyword গুলো দাগাবো ,এখানে বলে রাখা ভালো যে, যদি কোন প্রশ্নের উত্তরের সাইজ ছোট হয় তাহলে সে প্রশ্নের উত্তর পড়ার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করিনা,তবে কেউ যদি প্রশ্নের উত্তর না পড়ে উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর পরে নিবেন।যেমনঃ
a.Lack of play ground
b.Lack of parking space
3. Lack of restaurant and coffee shop
লক্ষ করে দেখুন এখানে তিনটি প্রশ্নতেই Lack of দেওয়া আছে, সুতরাং এটি বারবার পড়ার কোনো যৌক্তিকতা নেই।আবার. …..
  • When the group meet at the airport they will have
a.Breakfast
b..Coffee
c.Lunch

এ ধরনের প্রশ্ন থাকলে আগে অপশন পড়ে সময় নষ্ট করা কোনো যৌক্তিকতা নেই ।
এখন প্রশ্ন করতে পারেন 11 নাম্বার দিয়ে শুরু না করে কেন 12 নাম্বার দিয়ে শুরু করবো? এখানে আমার যুক্তি হচ্ছে 11 নম্বর প্রশ্ন শুরু করার আগে Speaker বেহুদা বেশ কিছু কথা বলবে তখন আমরা এই সময়টায় 11 নাম্বার প্রশ্ন এবং উত্তর পড়ে নিব।
২. Article, preposition ,and,but, be verb কখনোই main keyword হিসেবে ব্যবহৃত হবে না, তাই এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই ।
৩.যদিও এটি কোনো নিয়ম নেই বা যৌক্তিক tricks হিসেবে শতভাগ সঠিক মানদণ্ডে বিবেচনা করা ঠিক হবে না তবুও নিজের অভিজ্ঞতা থেকে বলছি author প্রথমে যে উত্তরটি বলবে 75% ক্ষেত্রে সেটি সঠিক উত্তর হয়না। ৫/৬ টি প্রশ্ন থাকলে হয়তো ১/২ টি উত্তর পাবেন যেটি প্রথমে বলছে, কিন্তু MCQ যদি Section three তে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত Speaker যে উত্তরটি প্রথমে বলবে সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না।
৪.কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় Speaker তিনটি অপশনের মধ্যে শুধুমাত্র একটি Option বলবে ,তবে এটি খুবই Rare Case .Speaker যদি কোন প্রশ্নের উত্তর সরাসরি বলে তাহলে সেটি কখনোই সঠিক Answer হবে না কারণ উত্তর সবসময় paraphrase করে হয়। Section 3 তে author একই Sentence এ দুইটি option বললে কখনোই সেটি সঠিক উত্তর হবে না। সে ক্ষেত্রে ধরেই নেওয়া যায় তৃতীয় option টি সঠিক উত্তর হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে, প্রশ্ন যে Tense এ থাকবে উত্তর ও ঠিক সেই Tense এই হবে।প্রশ্নে অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে ,যেমন প্রশ্নে বলা হয়েছে আপনি কখন কক্সবাজার গিয়েছিলেন? Option এ আছে আগামী বছর কক্সবাজার যাব অথবা বললেন বর্তমানে আমার কক্সবাজার যেতে ভালো লাগে, তাহলে এই দুটির কোনোটিই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না,কারণ প্রশ্ন করা হয়েছে অতীতের ঘটনা সম্পর্কে ।
৫. কোন সময় যদি আপনি নিশ্চিত হন যে তিনটি অপশনের মধ্যে দুইটি অপশন কোনভাবেই উত্তর হওয়া সম্ভব নয় তার মানে তৃতীয় অপশনটি আপনি না বোঝা সত্বেও ওটাই Answer হবে যেহেতু অন্য দুটি Option আপনি সহজেই বাদ দিতে পেরেছেন, এটাকে বলা হয় elimination process