IELTS Speaking Practice-এ পার্টনার ?


Speaking-এ পার্টনার খুজতে গিয়ে অনেকে বিপাকে পরেন। আসলে সমস্যাটা হচ্ছে আপনার Desperation এর লেভেল আর আপনি যাকে আপনার সাথে কথা বলতে রাজী করতে চাচ্ছেন তার Desperation সমান না। আর English-এ কথা বলা যেহেতু বেশ Uncomfortable একটা ব্যাপার তাই সিরিয়াস পার্টনার খুজে পাওয়া মুশকিল হতে পারে। 


এক্ষেত্রে Solution হতে পারে যে আপনি আপনার পরিচিত মানুষদের বলবেন সিম্পলি আপনাকে Questions করতে IELTS Liz  ওয়েবসাইট অথবা Cambridge Tests  থেকে। যেহেতু তাদের নিজেদের English-এ নিজেদের কথা বলতে হবে না, শুধু দেখে দেখে প্রশ্ন করবে, তাই তাদের কনভিন্স করা সহজ হয়ে যাবে। এভাবে দিনে Atleast একটা মক টেস্ট দেয়ার ট্রাই করবেন। আমি পার্সোনালি দিনে ৩০ মিনিটের মতো এভাবে প্র্যাকটিস করতাম। 


আর অনেকে বলে থাকেন যে প্র্যাকটিস করার জন্য যেকোনো একটি Object নিয়ে নিজে নিজে ৩-৪ মিনিট কথা বলতে থাকতে। এটা আমার কাছে Inefficient একটি প্র্যাকটিস মনে হয় । যেহেতু IELTS এর Speaking Test এর ফরম্যাট আমাদের জানা আর প্রশ্নের ধরন গুলো বেশ কমন তাই ভালো হয় যদি আপনি এই পার্টিকুলার টাইপের প্রশ্নের উত্তর করাটা Master করতে পারেন। যদিও নরমাল কনভারসেশনে আমি অনেক মাম্বলিং করি, IELTS এর Speaking Questions এ আমি দ্রুত ৫-৭ বাক্যের উত্তর দিয়ে ফেলতে পারি। এজন্য এই প্রাকটিসটি করা আমার জন্য খুবই কার্যকরী ছিলো । 


আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন IELTS Speaking-এ ৮.৫ বা ৯ পেতে হলে কি British Accent-এ উচ্চারন করতে হবে? আমার মনে হয় আপনার ভয়েস-এ যদি Clarity থাকে, মানে স্পষ্ট বোঝা যায় আর আপনি যদি Fluent হন তাহলে এক্সেন্ট নিয়ে আর বেশি মাথা ব্যাথা বাড়াবেন না। আমি আমার এভারেজ বাংলাদেশী এক্সেন্ট নিয়েই Speaking-এ ৮.৫ পেয়েছি। So as I said, clarity & fluency are the keys. 


Cue Card – এ অনেকে দুই মিনিট কথা বলতে পারেন না। এক-দেড় মিনিটের মধ্যে আপনার স্পীচ শেষ হয়ে যাই। এই সমস্যায় আমিও পড়েছিলাম । এর থেকে উত্তরনের জন্য আমি সবসময় স্পীচ শুরু করার আগে ৩-৪ লাইন ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলতাম । যেমন ধরেন আমার পরীক্ষার দিন Cue Card-এ ছিলোঃ

Tell me about a child you spent some time with

-Who this child was?

-Why did you do with the child?

-What did you do?

Explain how this experience made you feel. 

তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমে Background Information  হিসেবে বলেছিঃ 


My eldest brother is a British Citizen and has been living in the UK for the last 10 years. He has four kids, but we never got the chance to meet them as they are so far away. However, when they visited us last year, it was an exciting moment for us to see the kids all grown up. I want to particularly mention 'Safwan,' who is my third nephew. I really bonded with this young boy during their stay in Bangladesh. Then, I proceeded to answer the questions on the cue card.


মাথায় যেই ব্যাকগ্রাউন্ড কথা আসুক না কেন, ৩-৪ বাক্য বলে ফেলবেন। এই এপ্রোচটি ফলো করলে আপনার স্পিচ এর ফ্লো-টা ভালো থাকবে, আর দুই মিনিটের টাইম লিমিট সহজেই ফিল-আপ করে ফেলতে পারবেন  । এছাড়া আপনার জন্য স্পীচ শুরু করা সহজ হবে এবং স্পীচটা স্মুথ শোনাবে।  


অনেক ধন্যবাদ