Plan of Stevenson's Site Solution step by step analysis
Listening Map মানে হচ্ছে আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন যেন প্র্যাকটিক্যালি একটা জায়গার অবস্থান কোথায়, সেটি আপনি শুনে বের করতে পারেন।
যেমন লাইব্রেরিটির অবস্থানঃ কাউকে জিজ্ঞেস করলে যদি একজন বলে লাইব্রেরির অবস্থান হল- উত্তর পাশের মসজিদের ডান দিক দিয়ে একটু সামনে, বামে দক্ষিনে, নাক বরাবর যেয়ে তারপর কান বরাবর যেতে হবে, এখন সত্যিকার অর্থে আপনি যদি এই ওয়ার্ডগুলোর অর্থটা বুঝতে না পারেন, বাস্তবে আপনি সমস্যার সম্মুখীন হবেন এজন্য এই সমস্যা থেকে দূরে রাখার জন্য আপনাকে এগুলো আগেই চর্চা করে তারপর বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে,
Listening Map এর উত্তরে Speaker কথা বলার সময় অতিরিক্ত অনেক ধরনের তথ্য দিবে, যেমনঃ এটা ভালো, এটা অনেকদিন ধরে চলে আসছে, কিন্তু অন্য কোনোদিকে আমাদের কান না দিয়ে শুধুমাত্র একটা জায়গার অবস্থান কোথায়, কোন বিন্দুতে সেটির অবস্থান- সেটি আমাদেরকে বের করতে হবে।
Cambridge 16, Listening Test 1, Part 2- Questions 15-20
20...........................boardroom
Question No. 15 এ জানতে চাওয়া হয়েছে যে, coffee room এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে coffee room এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side, and some trees on the other (Q15)
এখানে প্রথমে বলা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা reception area তে আছি যেটাকে আমরা দর্শনার্থীদের জন্য স্বাগতম জানানোর এবং আরো আকর্ষণীয় করার চেষ্টা করছি. পরের লাইনে বলেছে, সেখানে বাম দিকে একটি বারান্দা রয়েছে, যদি আপনি এটি বরাবর মানে বারান্দা বরাবর যান, শেষে কফি রুমের দরজার প্রবেশদ্বার পাবেন আপনার মুখোমুখি। এটি একদিকে প্রধান রাস্তার দিকে দেখায় এবং অন্য দিকে কিছু গাছ।
সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, Reception এরিয়ার বাম দিকে গেলে এবং সরাসরি coffee room মুখ করে আছে এরকমটি শুধুমাত্র H টাই বোঝায় coffee room মুখ করে আছে মানে সেটিই হল coffee room.
সুতরাং Question No. 15 নং প্রশ্নের উত্তর হবে H।
Question No. 16 এ জানতে চাওয়া হয়েছে যে, Warehouse এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে Warehouse এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right (Q16).
এখানে বলা হয়েছে, factory হল বড় একটি কক্ষ এই স্থানের দূরবর্তী জায়গায় অবস্থিত। এর পাশেই রয়েছে warehouse বা গুদাম, যেখানে লরি বা ট্রাক দিয়ে রাস্তার শেষ দিকে turning area বা কর্নার দিয়ে যাওয়া যায়। আপনি warehouse বা গুদামে যেতে পারেন courtyard থেকে দূরে যেয়ে এবং তারপরে যেতে যেতে এর দরজাটি আপনার ডানদিকে পাবেন।
প্রিয় বন্ধুরা সুতরাং courtyard থেকে দূরে ডান দিকে গেলে একমাত্র C অপশনটি পাওয়া যায়।
NB: এখানে প্রথমে মনে হতে পারে, ফ্যাক্টরি থেকে ডানদিকে কিন্তু আসলে ফ্যাক্টরি কথাটা প্রথমে
শুধুমাত্র বলা হয়েছে ধারণা হিসেবে। কিন্তু পরবর্তীতে নিচে থেকেই courtyard দিকে যেতে হবে এবং তার পরে উপরে ডান পাশে চিন্তা করতে হবে।
ফ্যাক্টরি থেকে ডান দিকে যাওয়া আসার কোন সুযোগ নেই এটি শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে।
সুতরাং 16 এর Answer হল C.
Question No. 17 এ জানতে চাওয়া হয়েছে যে, staff canteen এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে staff canteen এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception (Q17). I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better.
কোথাও আপনি staff canteen খুঁজে পেতে আগ্রহী হবেন। এটি reception এর ঠিক পাশেই। দেখুন এখানে reception এর ঠিক পাশেই বলার সাথে সাথে আমাদের চোখটি চলে যাবে, হয় G না হয় J, এখন আর একটু ভালো করে পড়তে হবে যে রিসিপশনের পাশে বলতে কোনটা G না J.
আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে খাবারটি খুব ভাল, তবে দৃশ্যটি নয়। একদিকের জানালাগুলি একটি corridor এবং courtyard দিকে তাকায়, যা মোটেও আকর্ষণীয় নয়, এবং অন্য দিকে access road, যা খুব বেশি ভাল নয়।
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞ বন্ধুরা সবাই একটু চিন্তা করে দেখুন, একদিকের জানালাগুলির পাশে corridor এবং courtyard, যা মোটেও আকর্ষণীয় নয়, এবং অন্য দিকে access road। এখানে বিশেষভাবে access road এর পাশে বলার কারণে শুধুমাত্র G no. টি খাপ খায়।
সুতরাং 17 এর Answer হল G.
Question No. 18 এ জানতে চাওয়া হয়েছে যে, meeting room এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে meeting room এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard, and continuing along it to the end. The meeting room is the last one on the right (Q18), and I'm afraid there's no natural daylight in the room.
এখানে বলা হয়েছে, আপনি প্রায়শই meeting room টি ব্যবহার করবেন এবং আপনি এটি খুঁজে পাবেন courtyard এর বাম দিকে করিডোর ধরে হাঁটলে এবং যদি এটি বরাবর যদি আপনি শেষ পর্যন্ত হাঁটতে থাকেন। meeting room টি হলো শেষ কক্ষ পর্যন্ত যেয়ে ডানে,
এবং আমি দুঃখিত যে ঘরে কোনও প্রাকৃতিক দিনের আলো নেই। চৌধুরী সাহেব, এখানে প্রাকৃতিক আলো থাকল কি না থাকল, এটি আমাদের দেখার কোন বিষয় না। আমরা আমাদের নির্দিষ্ট মিটিং রুমের অবস্থানটি পেয়ে গেছি। সুতরাং আমরা খুশি এবং কথা শেষ!!!
বিশেষ দ্রষ্টব্য: courtyard এর বামে এটি বরাবর শেষ কক্ষটি এবং ডানে ।
সুতরাং 18 এর Answer হল B.
Question No. 19 এ জানতে চাওয়া হয়েছে যে, human resources এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে human resources এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, The human resources department is all the front of this building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road (Q19).
এখানে বলা হয়েছে, Human Resources Department এই বিল্ডিংয়ের সামনে, তাই আপনি reception বা অভ্যর্থনা থেকে করিডোর বা বারান্দা ধরে বাম দিকে যান এবং এটার দ্বিতীয় ঘরটাই হলো আমাদের কাঙ্ক্ষিত human resources department। এটি main road- প্রধান সড়কের দিকে দেখা যাচ্ছে.
বিশেষ দ্রষ্টব্য: এখানে মূল পয়েন্ট হল reception, সেখান থেকে দ্বিতীয় বামপাশের কক্ষটাই হলো Human Resources.
সুতরাং 19 এর Answer হল I.
Question No. 20 এ জানতে চাওয়া হয়েছে যে, Boardroom এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে Boardroom এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, And finally, the boardroom (Q20), where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out on to the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory.
এখানে বলা হয়েছে, এবং অবশেষে, বোর্ডরুম, যেখানে আপনি মাঝে মাঝে Meeting করবেন। এখানে বেশ মনোরম দৃশ্য আছে, এটি গাছের দিকে দেখায়। Courtyard বা উঠোন পেরিয়ে ডান প্রান্তে Corridor বা বারান্দা ধরে যান। Boardroom টি কারখানার পাশে বাম দিকে।
বন্ধুরা দেখুন: এখানে এখানে ধাপে ধাপে আগাতে হবে মনে রাখবেন সামান্য একটু মনোযোগ হীনতা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে.
প্রথমে বলছে, এটি দেখতে বেশ সুন্দর- এগুলো আমাদের দরকার নাই। আমাদের শুধুমাত্র বের করতে হবে, এটার অবস্থান কোথায়?
প্রথমে বলেছে, Corridor থেকে ডানদিকে বারান্দা ধরে যেতে হবে- আচ্ছা গেলাম। তারপরে বলতেছে, Factory এর বাম পাশে Boardroom অবস্থিত, মানে যেখানে শুধুমাত্র A নাম্বারটি বুঝায়.
সুতরাং Question No. 20 এর Answer হল A.
0 تعليقات